ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে অভিযান খাস সম্পত্তি ব্যবস্থাপনায় নজরদারি জোরদার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচলে স্বস্তি ফেরাতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। 

এ সময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত থেকে বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয় এবং দখলদারদের সতর্ক করা হয়।

এছাড়াও সরকারি খাস সম্পত্তি সঠিক নিয়মে ডিসিআর (ডিমান্ড কালেকশন রেজিস্টার) এর মাধ্যমে ইজারা নিয়ে ভোগদখল করা হচ্ছে কিনা, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, টরকী বন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, সরকারি খাস জমি যেন সঠিক নিয়মে ইজারা নিয়ে ব্যবহার করা হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং বাজারের পরিবেশ স্বাভাবিক হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টরকী বন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে অভিযান খাস সম্পত্তি ব্যবস্থাপনায় নজরদারি জোরদার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচলে স্বস্তি ফেরাতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। 

এ সময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত থেকে বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয় এবং দখলদারদের সতর্ক করা হয়।

এছাড়াও সরকারি খাস সম্পত্তি সঠিক নিয়মে ডিসিআর (ডিমান্ড কালেকশন রেজিস্টার) এর মাধ্যমে ইজারা নিয়ে ভোগদখল করা হচ্ছে কিনা, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, টরকী বন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, সরকারি খাস জমি যেন সঠিক নিয়মে ইজারা নিয়ে ব্যবহার করা হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং বাজারের পরিবেশ স্বাভাবিক হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টরকী বন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪