ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দিয়াশুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম 

বরিশালের গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডে দিয়াশুর মানবকল্যাণ যুব সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ এশা স্থানীয় দিয়াশুর কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ক্বারী মাওলানা শামীম ওসমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ। 

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির নেতা মোঃ হুময়ুন কবির, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, গৌরনদী সরকারি কলেজ ছাত্রদের সাধারণ সম্পাদক মোঃ মুন্না খান, সহ-সভাপতি আলী আকবর, গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, যুবদল নেতা মেহেদী হাসান রনি এবং গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পৌর যুবদল নেতা মোঃ জাকির আকন। সভাপতিত্ব করেন দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হালিম।

মাহফিলে বক্তারা পবিত্র কুরআনের আলোকে মানবজীবন গঠনের গুরুত্ব তুলে ধরে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ ও তা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিষয় : গৌরনদী বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দিয়াশুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম 

বরিশালের গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডে দিয়াশুর মানবকল্যাণ যুব সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ এশা স্থানীয় দিয়াশুর কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ক্বারী মাওলানা শামীম ওসমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ। 

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির নেতা মোঃ হুময়ুন কবির, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, গৌরনদী সরকারি কলেজ ছাত্রদের সাধারণ সম্পাদক মোঃ মুন্না খান, সহ-সভাপতি আলী আকবর, গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, যুবদল নেতা মেহেদী হাসান রনি এবং গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পৌর যুবদল নেতা মোঃ জাকির আকন। সভাপতিত্ব করেন দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হালিম।

মাহফিলে বক্তারা পবিত্র কুরআনের আলোকে মানবজীবন গঠনের গুরুত্ব তুলে ধরে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ ও তা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪