ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বসতঘর নিয়ে তিন ভাইয়ের সংঘর্ষ আহত ২, একজন হাসপাতালে ভর্তি

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পূর্ব গরঙ্গল গ্রামের মীরা বাড়িতে বসতঘর নিয়ে বিরোধের জেরে তিন সহোদর ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সেরজন আলী মীর উভয় পিতা: মৃত ওহাব আলী মীর যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৃধা বাজারের একটি চায়ের দোকানে বসে ভাইদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে সেরজন আলী মীরকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন।

আহত সেরজন আলী মীরকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অপরদিকে, ছোট ভাই লুৎফর রহমান মীরও আহত হন। তার ঠোঁটে আঘাত লাগলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

লুৎফর রহমান মীর অভিযোগ করে বলেন, আমাদের বড় ভাই আমাদের ঘরে থাকতে দিতে চান না। এ বিষয় নিয়েই বিরোধের সূত্রপাত।

এ ঘটনায় সেরজন আলী মীর গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিরোধ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

বিষয় : গৌরনদী বরিশাল গৌরনদী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

গৌরনদীতে বসতঘর নিয়ে তিন ভাইয়ের সংঘর্ষ আহত ২, একজন হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পূর্ব গরঙ্গল গ্রামের মীরা বাড়িতে বসতঘর নিয়ে বিরোধের জেরে তিন সহোদর ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সেরজন আলী মীর উভয় পিতা: মৃত ওহাব আলী মীর যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৃধা বাজারের একটি চায়ের দোকানে বসে ভাইদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে সেরজন আলী মীরকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন।

আহত সেরজন আলী মীরকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অপরদিকে, ছোট ভাই লুৎফর রহমান মীরও আহত হন। তার ঠোঁটে আঘাত লাগলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

লুৎফর রহমান মীর অভিযোগ করে বলেন, আমাদের বড় ভাই আমাদের ঘরে থাকতে দিতে চান না। এ বিষয় নিয়েই বিরোধের সূত্রপাত।

এ ঘটনায় সেরজন আলী মীর গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিরোধ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪