তারিখঃ ০৫ মে ২০২৬
লিবিয়ায় ভয়াবহ মানবপাচার ও মাফিয়া চক্রের নির্যাতনের শিকার হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার যুবক আসাদুল বক্তিয়ার। অপহরণের পর তাকে অমানবিকভাবে নির্যাতন করে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ইতোমধ্যে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে পরিবারটির কাছ থেকে ৪ লাখ টাকা আদায় করেছে চক্রটি। বাকি টাকা দুই দিনের মধ্যে না দিলে তাকে হত্যা করে মরুভূমিতে লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
জানা গেছে উপজেলার চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার (পাসপোর্ট নং: A04802999) ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় আত্মীয় এরফান সরদারের মাধ্যমে বৈধ পথে লিবিয়ায় যান। সেখানে আনজারা শহরে একটি মসজিদের পাশে টেইলারিংয়ের কাজ করে মাসে ২০-২৫ হাজার টাকা দেশে পাঠাতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায় গত রমজানের ৯ তারিখ সেহরির পর ভোর রাতে ৫-৬ জনের একটি সশস্ত্র মাফিয়া দল তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধর করা হয়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করা হয়। এসব নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়।
আসাদুলের শ্যালক এরফান সরদার লিবিয়ায় স্থানীয় দুটি থানায় অভিযোগ করলে মাফিয়ারা তাকে খুঁজতে শুরু করে। নিরাপত্তাহীনতায় তিনি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাংলাদেশে ফিরে এসে গত ৩০ মার্চ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় অপহরণকারীরা। ভিডিওতে আসাদুল নিজেই পরিবারের কাছে জীবন বাঁচানোর জন্য টাকা পাঠানোর আকুতি জানান। বাধ্য হয়ে পরিবার সুদে ৩ লাখ এবং শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা সংগ্রহ করে দুই দফায় মোট ৪ লাখ টাকা পাঠায়। এরপরও মুক্তি না দিয়ে বাকি টাকা দ্রুত পাঠাতে চাপ দেওয়া হচ্ছে।
আসাদুলের পিতা আবু বক্তিয়ার বলেন মাফিয়ারা আমার ছেলেকে ঝুলিয়ে পিটাচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব? সরকারের কাছে আমার আকুতি আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দিন।
মা বকুল বেগম বলেন, টাকার জন্য ওরা আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করছে। একজন মা হিসেবে এটা দেখা আমার পক্ষে সম্ভব না। আমাদের কিছুই নেই, কীভাবে ছেলেকে বাঁচাবো?
স্ত্রী নিপা বেগম বলেন সংসারের স্বচ্ছলতার আশায় স্বামী বিদেশে গিয়েছিল। এখন ওকে বাঁচানোর জন্য আমরা সর্বস্ব দিয়ে ৪ লাখ টাকা দিয়েছি। কিন্তু এখনও ছাড়ছে না, উল্টো হত্যার হুমকি দিচ্ছে।
এদিকে আসাদুলের দুই সন্তান ৭ম শ্রেণির ছাত্র হামিম ও মাদ্রাসার শিক্ষার্থী শামিম বাবার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন বিষয়টি আমি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। পরিবার লিখিত অভিযোগ দিলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
.png)
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন