বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূ ও তার মেয়েকে মারধর করে আহত এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গৃহবধূর স্বামী মো. ইদ্রিস সিকদার (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের মৃত লাল চান সিকদারের ছেলে মো. ইদ্রিস সিকদারের সঙ্গে একই এলাকার সোবাহান সিকদার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রোববার (১০ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ইদ্রিস সিকদারের স্ত্রী মোর্শেদা বেগম (৫০) নিজেদের সম্পত্তিতে থাকা খেজুর গাছের খড়ি আনতে গেলে মেহেদী হাসান আরিফ তাকে বাধা দেয়। একপর্যায়ে তিনি সেখান থেকে নিজ বসতঘরের সামনে চলে এলে অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে সেখানে প্রবেশ করে হামলা চালায়।
এসময় অভিযুক্ত মেহেদী হাসান আরিফ তার হাতে থাকা লোহার রড দিয়ে মোর্শেদা বেগমের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যান্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
মায়ের চিৎকার শুনে মেয়ে সাহারা আক্তার (১৫) এগিয়ে এলে তাকেও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত মোর্শেদা বেগমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাহারা আক্তার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা আহতদের ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
.png)
সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন